কলাবাগানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:০০ PM
কলাবাগান থানা

কলাবাগান থানা © ফাইল ছবি

রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় ছুরিকাঘাত করে শিপন (১৫) নামে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, শিপন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার মো. মুজিবুর রহমানের সন্তান। বর্তমানে সে পরিবারের সঙ্গে গ্রিনরোডে স্টাফ কোয়াটারে থাকতো এবং একটি দোকানে কাজ করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাতে কাঠালবাগান বাজার মসজিদ গলি এলাকায় স্বাধীন নামে এক কিশোর শিপনকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে মারা যায় শিপন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি পুলিশ এখনো জানতে পারেনি।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটি কোনো কিশোর গ্যাংয়ের ঘটনা নয় বলে জানতে পেরেছি। এই ঘটনায় স্বাধীনের মা-বাবা ও ভাই পুলিশ হেফাজতে আছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার জন্য কাজ করছে পুলিশ।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close