দলবল নিয়ে বিদ্যালয়েই শিক্ষককে বেধড়ক পিটুনি ছাত্রের

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪ AM
মারধরে আহত শিক্ষক আবু বক্কার সিদ্দিক

মারধরে আহত শিক্ষক আবু বক্কার সিদ্দিক © সংগৃহীত

ছাত্রীদের উত্ত্যক্ত করায় ছাত্রকে শাসন করেছিলেন শিক্ষক আবু বক্কার সিদ্দিক। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পিটিয়ে আহত করেছে অভিযুক্ত ছাত্র ফারদিন হোসেন। পাবনার সুজানগর উপজেলার সাগরকন্দী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

শিক্ষক আবু বক্কারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবু বক্কার বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। ফারদিন নবম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবু বক্কার সিদ্দিক। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, কিছুদিন ধরে ফারদিন হোসেনসহ তার অনুসারীরা ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে শিক্ষক আবু বক্কার প্রতিবাদ করে তাদের ধমক দিয়ে ‘শাসন’ করেন।এতে ফারদিন ক্ষিপ্ত হয়। এরই জেরে সকাল ১০টার দিকে শিক্ষক বিদ্যালয়ে এলে ফারদিনসহ তার অনুসারীরা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে।’

আরো পড়ুন: সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষক আবু বক্কার সিদ্দিক বলেন, ‘একজন ছাত্র বেয়াদবি করবে, মেয়েদের উত্ত্যক্ত করবে, তাকে ধমক দেওয়া, শাসন করা কি অপরাধ? এ জন্য শিক্ষকের গায়ে হাত তুলবে এটা মেনে নেওয়া যায় না। অভিভাবকেরা সন্তানদের শাসন করা, আদবকায়দা শেখানো কি ভুলে গেছেন!’

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘অভিযোগ তদন্ত করে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে অভিযুক্ত ছাত্র ফারদিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close