স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীর ওপর হামলা

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৬ PM
নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ওপর হামলা

নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ওপর হামলা © সংগৃহীত

বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীর ওপর হামলার হয়েছে। হামলার শিকার স্কুলছাত্রীর নাম রাবেয়া বসরী (১৫)। সে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর মহল্লায় এ ঘটনা ঘটে। উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুরের আলী হোসেনের মেয়ে রাবেয়া বসরী।

অভিভাবকরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাবেয়া বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর মহল্লায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কারা তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি টের করতে পেরে বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: কোনো বিদেশি শিক্ষার্থী নেই ২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুলছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি যারা এটি ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬
মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০৪ মার্চ ২০২৬