চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ PM
জামিউল আলিম জীবন

জামিউল আলিম জীবন © টিডিসি ফটো

নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনকে (২০) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত জামিউল আলিম জীবন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে।

জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।

জানা গেছে, নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তার দুই ভাই ও তাদের সহযোগী আরও ৪-৫ জন ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর আমতলী বাজারে জীবনকে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। এ সময় পেটানো হয় জীবনের বাবা ফরহাদ হোসেনকেও। 

জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তার বড় ভাই ফয়সালা শাহ ফটিক ও অপর ভাই আলিম আল রাজি শাহের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। ডিবি পুলিশ আসাদের ভাই আলিম আল রাজিকে রাতে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করে। উপজেলা চেয়ারম্যান আসাদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

এ বিষয়ে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তার অপর ভাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এর আগে, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নানা অনিয়ম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close