ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৫ PM
শিশু ধর্ষণ

শিশু ধর্ষণ © প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। তিনি নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রিহান উদ্দিনের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের মতো গত বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। ওই দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কথা বলে বাকি সবাইকে বাড়ি যেতে বলে।  তখন শিক্ষক মুহিত দরজা বন্ধ করে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

আরও পড়ুন: মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘে জানাবো: স্বরাষ্ট্রমন্ত্রী।

চিৎকার করার চেষ্টা করলে ওই ছাত্রীকে একটি ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেন শিক্ষক। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার নানির কাছে ঘটনা খুলে বলে। ছাত্রীর মামা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবদুল মুহিত পলাতক। তাঁর বক্তব্য জানার জন্য একাধিকবার শিক্ষক মুহিদ মিয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল দুটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেব।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বলেন, ছাত্রীর মামা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামি গা ঢাকা দিয়েছেন।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence