হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

৩১ মার্চ ২০২৬, ০৮:০৬ PM
আহমেদ আলী মুকিব

আহমেদ আলী মুকিব © সংগৃহীত

বেশ কয়েক দিনের জল্পনা কল্পনা শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জানান, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ উপনির্বাচনে হবিগঞ্জ জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় তৎকালীন এমপি মো. আবু জাহির পত্নী আলেয়া আক্তার। একই বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগেই স্বামীর সঙ্গে তিনিও আত্মগোপন করেন। আত্মগোপনে থেকেই ১৩ আগস্ট তিনি উক্ত পদ হারান। এরপর থেকে উক্ত পদটি শূন্য হয়ে পড়ে।

অন্তর্বর্তীকালীন সরকার জেলা পরিষদ প্রশাসক পদে জেলা প্রশাসককে দায়িত্ব দেয়। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকার দেশব্যাপী জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয়। এ অবস্থায় ওই পদের জন্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক। বেশ কয়েক দিন ধরেই পদটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল।

অবশেষে হবিগঞ্জ জেলা পরিষদে প্রশাসক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিবকে নিয়োগ দেয়। তাকে প্রশাসক নিয়োগ দেয়ায় জেলা পরিষদের কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬