মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘে জানাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কাজ না হলে জাতিসংঘকে জানানো হবে বলে জানান তিনি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি আহসানিয়া মিশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা কথা দিয়ে কথা রাখেনি। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে।

তবে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ৩ অক্টোবরের পর প্রথম-দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশের কনফ্লিক্ট, গুলি তাদের সীমানায় থাকা উচিত। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে আশা করছি।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে আসা মর্টারশেলের বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন আরো পাঁচজন। এ সময় বাংলাদেশের ভেতরের একটি বাড়ির উঠানেও গোলা এসে বিস্ফোরিত হয়। এদিন দুপুরে তুমব্রু সীমান্তবর্তী নো ম্যান্স ল্যান্ডে ‘মাইন’ বিস্ফোরণে এক বাংলাদেশি তরুণের পা উড়ে যায়।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence