দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?

২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ AM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার ভরি আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়, যা গতকাল বুধবার পর্যন্ত ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

আরও পড়ুন: ‘অস্ত্রটি ছাত্রশিবিরের, আমি পুলিশকে দিতে যাচ্ছিলাম’

সংগঠনটি জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকায় কেনা যাবে।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় পতনই দেশের বাজারে এই পরিবর্তনের মূল কারণ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তজনাপূর্ণ পরিস্থিতির সময় বিশ্ববাজারে সোনার দাম ব্যাপক ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে তা নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন ৪ হাজার ৭০০ ডলারে নেমে এসেছে, যা গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। তবে বিশ্ববাজার শান্ত হওয়ায় এখন তা পর্যায়ক্রমে কমতে শুরু করেছে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9