নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৩১ মার্চ ২০২৬, ০৭:৫২ PM
নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ © সংগৃহীত

নোয়াখালীতে নামাজরত স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী গোলাম সারোয়ার (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী।

এর আগে, ২০১৮ সালের ৩ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, গোলাম সারোয়ারের স্ত্রীর নাম শাহানারা বেগম। তাঁদের দুই সন্তান রয়েছে। হত্যার এ ঘটনায় নিহত শাহানারার বাবা বাদী হয়ে ওই দিনই মামলা করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। মামলায় নিহত শাহানারার ছেলে সাক্ষী দিয়েছে। ঘটনার সময় তার বয়স ছিল ৯ বছর।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী বলেন, শাহানারা বেগমকে নামাজরত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। আদালতে বিষয়টি প্রমাণিত হয়েছে। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত রায় দিয়েছেন। এ রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।  

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9