চবি শিক্ষকের নামে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র জমা

১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার করা রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় অভিযোগ-পত্র দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার আসামি শিক্ষকের নাম আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক।

সোমবার (১২ সেপ্টেম্বর) অভিযোগ-পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির তদারককারী কর্মকর্তা নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আলী হোসেন।

তিনি বলেন, রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ-পত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক মোক্তার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর এই আদালতে অভিযোগ-পত্রটি যাচাই-বাছাই করা হবে। পরে এটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে।

আরও পড়িুন: বইয়ের মলাটের নিচে অভিনবভাবে সাজানো গাঁজা, যাচ্ছিল কোথায়?

জানা গেছে, একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগ উল্লেখ করে ২০১৮ সালের ১৭ মে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা আসাদুজ্জামান তানভীর বাদী হয়ে আদালতে মামলা করেন। শুনানি শেষে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সেটিকে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। ২০২০ সালের ২৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর পাঁচলাইশ থানা-পুলিশ এটির তদন্ত শুরু করে। পরে ডিবি পুলিশ তদন্ত করে।

মামলাটির তদারককারী কর্মকর্তা নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আলী হোসেন বলেন, তদন্তে বিশ্ববিদ্যালয়-শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধের সত্যতা পাওয়ায় অভিযোগ-পত্র দেওয়া হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬