আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন

১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ PM
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল © সংগৃহীত

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইতোমধ্যে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে থাকবেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ওমানের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি যুবারা। গত শনিবার দেশ ছাড়ার কথা থাকলেও কয়েক দিনের বিলম্ব হয় তাদের যাত্রায়। অবশেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) স্কোয়াডের ১০ জন সদস্য ওমানে পৌঁছেছেন। বাকি সদস্যরা বৃহস্পতিবার সকালে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

এদিকে সিরিজের সূচিতে এসেছে একাধিক পরিবর্তন। আগের সূচি থেকে একটি ওয়ানডে ম্যাচ কমানো হয়েছে। সর্বশেষ সূচি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৯, ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি তিনটি ম্যাচ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: 

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬