ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির

২৬ জুলাই ২০২৬, ০৮:০৬ PM
বাংলাদেশ ইমার্জিং দল

বাংলাদেশ ইমার্জিং দল © সংগৃহীত

সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাজ্য ‘এ’ দলকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দল ঘোষণা করা হলেও এখনও অধিনায়কের নাম জানানো হয়নি।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া স্কোয়াডে রয়েছেন মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, রোহানাত দৌল্লা বর্ষণ এবং পেসার এনামুল হক।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই অনুশীলনের সুযোগ পাবেন তারা।

আগামী ২৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শেষ করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই অনুশীলনের মাধ্যমে সফরের প্রস্তুতি সেরে নেবে ক্রিকেটাররা।

এরপর ১ আগস্ট স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু হবে বাংলাদেশের। এরপর ৩ ও ৭ আগস্ট দুই দফায় যুক্তরাষ্ট্র ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট আবারও প্রতিপক্ষ হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে। 

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে লাল বলের চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ আগস্ট। পুরো সফর শেষে ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বাসির রাতুল, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফরের সূচি:

তারিখ ম্যাচ প্রতিপক্ষ
১ আগস্ট প্রথম একদিনের ম্যাচ  বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল 
৩ আগস্ট দ্বিতীয় একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দল 
৭ আগস্ট তৃতীয় একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দল 
৯ আগস্ট চতুর্থ একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল 
১৬-১৯ আগস্ট প্রথম চারদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল 
২৩-২৬ আগস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9