লিডের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

১৭ মে ২০২৬, ১২:৩৩ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০১:০৩ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

দুর্দান্ত বোলিংয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা একদমই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে চাপে ফেলে প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ২৭৮ রানের সংগ্রহ গড়া বাংলাদেশ এখন লিডের স্বপ্নও দেখছে। আর এখনও ১৮২ রানে পিছিয়ে পাকিস্তান।

দিনের শুরুতেই সাজঘরে ফেরেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইস। এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। তবে ২১ রান করে শানের বিদায়ে আবারও চাপে পড়ে সফরকারীরা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাউদ শাকিলও। পরে সালমান আলী আগাকে সঙ্গে নিয়ে লাঞ্চ পর্যন্ত টিকে থাকেন বাবর। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে পাকিস্তান। বাবর ৫৮ বলে ৩৭ এবং সালমান ১৫ বলে ৬ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে, সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তান শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলেছিল। মোহাম্মদ আব্বাসের আঘাতে শূন্য রানে ফেরেন জয়। এ ছাড়া তামিম (২৬) ও মুমিনুল (২২) কিছুটা লড়াই করলেও দ্রুত আউট হন। অন্যদিকে শান্ত (২৯) ও মুশফিক (২৩) বড় জুটির ইঙ্গিত দিলেও লাঞ্চের পর ভেঙে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রান করে ফেরেন মিরাজও।

এরপর একাই প্রতিরোধ গড়েন লিটন দাস। তাইজুলকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ১৩৫ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৫৯ বলে ১২৬ রান করে আউট হন লিটন। ফলে, ৭৭ ওভারে ২৭৮ রানে অলআউট হয় স্বাগতিক দল। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪টি ও মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬