বিশ্বকাপে কেন খেলতে যায়নি বাংলাদেশ, খতিয়ে দেখতে তদন্ত কমিটি

১১ মে ২০২৬, ০৫:২৫ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়েছিল। এর প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কড়া প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছিলেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের জন্য নিরাপদ নয়। পরে বিসিবিও একই অবস্থান নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বারবার আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কাতে ম্যাচ আয়োজনের দাবি জানালেও, শেষমেশ তা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ও আইসিসি নিজ নিজ অবস্থানে অনড় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের আর খেলা হয়নি।

এদিকে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি এবার তদন্তে নামছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও দায়িত্ব নিয়েই এ বিষয়ে তদন্তের ইঙ্গিত করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি পর্যালোচনা করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9