আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

০৫ মে ২০২৬, ০৬:২১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অষ্টমস্থানে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরম্যান্স এবং আগের দুই বছরের পারফরম্যান্স শতকরা ৫০ ভাগ করে বিবেচনায় নেওয়া হয়েছে। 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে নবম থেকে অষ্টমস্থানে উঠেছে টাইগাররা। ২২৫ রেটিং টাইগারদের। এক রেটিং বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে ৬ রেটিং হারিয়ে নবমস্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের সর্বমোট রেটিং ২২১। মূলত লঙ্কানরা রেটিং হারানোয় অষ্টমস্থানে উঠে বাংলাদেশ।   

তবে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৭টি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ২৭৫ রেটিং নিয়ে শীর্ষে আছে টিম ইন্ডিয়া। 

এরপর ইংল্যান্ড (২৬২ রেটিং), অস্ট্রেলিয়া (২৫৮ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ রেটিং) যথাক্রমে দ্বিতীয় থেকে সপ্তম স্থানে আছে। 

২২০ রেটিং নিয়ে আফগানিস্তান দশম, ২০২ রেটিং নিয়ে জিম্বাবুয়ে এগারতম ও ১৯৯ রেটিং পাওয়া আয়ারল্যান্ড ১২তম স্থানে আছে। এ ছাড়া ৬ রেটিং বেড়ে যাওয়ায় দুইধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬