আউট হয়ে ব্যাট মাটিতে আছাড়, শাস্তি পেলেন জ্যোতি

০৪ মে ২০২৬, ০৫:১৬ PM
নিগার সুলতানা জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ চলাকালে রাগের বশে ব্যাট ছুঁড়ে মারার ঘটনায় তাকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করেছে আইসিসি।

আইসিসির কোড অব কনডাক্টের ২.২ ধারা ভেঙেছেন জ্যোতি। যেখানে ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ম্যাচের কোনো ক্রিকেটীয় সরঞ্জাম, জামাকাপড় অথবা মাঠের কোনো বস্তুকে ক্ষতিগ্রস্ত করার’ ব্যাপারে নিষেধ করা আছে। 

ঘটনার পর নিজের ভুল স্বীকার করে নেন জ্যোতি এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস প্রদত্ত শাস্তিও মেনে নেন। এর ফলে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে, ২৪ মাসের মধ্যে এই প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেলেন টাইগ্রেস অধিনায়ক।

জ্যোতির বিরুদ্ধে দুই অনফিল্ড আম্পায়ার এলোইস শেরিডান ও সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার চম্পা চাকমা এই অভিযোগটি আনেন।

ম্যাচেও অবশ্য জয় পায়নি বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। এর আগে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল লঙ্কান মেয়েরা। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬