এবার শাবিপ্রবিতেও সেই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম স্থগিত

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ PM
দিব্য জ্যোতি সাহা

দিব্য জ্যোতি সাহা © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করে ধরা পড়া সেই দিব্য জ্যোতি সাহার ভর্তি কার্যক্রম স্থগিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। তিনি শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ৮৫.৭৮ নম্বর পেয়ে ৯৯তম হয়েছিলেন। শাবিপ্রবিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দিব্য জ্যোতি সাহা নামে এক শিক্ষার্থী ভর্তির জন্য মার্কশিট নিয়ে আসেনি। আমাদেরকে সেই ছাত্র জানিয়েছেন, তিনি মার্কশিট হারিয়ে ফেলেছেন। তাই তার ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাকে আমরা বলেছি মার্কশিট হারানোর ‘জিডি’ কপি আজকের মধ্যে নিয়ে আসতে হবে।

শাবিপ্রবিতে ওই শিক্ষার্থী কোনো অসধুপায় অবলম্বন করেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি যদি আজকের মধ্যে জিডির কপি জমা দিতে না পারে, সেক্ষেত্রে আর ভর্তি হতে পারবেন না। যদি জিডির কপি নিয়ে আসে, তাহলে পরবর্তীতে আমরা সবাই বসে খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করব।

তিনি আরও বলেন, আজ থেকে শাবির ভর্তি পরীক্ষার এ-১ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ও বিকেল শিফটে প্রথম ৫০০ জনকে ডাকা হয়েছে। সকাল শিফটে ২৫০ জনের মধ্যে ২৫ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী ৫ ফেব্রুয়ারি ৫০১ থেকে ৯৬০ সিরিয়াল পর্যন্ত ভর্তি হতে পারবেন।  

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬