আলোকস্বল্পতায় খেলা বন্ধ

২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ PM
আলোকস্বল্পতায় খেলা বন্ধ

আলোকস্বল্পতায় খেলা বন্ধ © সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচের সময় এগিয়ে আনা হয়। সেই ধারাবাহিকতায় আজকের টি-টোয়েন্টি ম্যাচটি দুপুর ২টায় শুরু হয়।

তবে, আকাশ মেঘলা থাকায় খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফ্লাডলাইট জ্বালাতে হয়। এরপর ১৭তম ওভারে হঠাৎ ফ্লাডলাইট বন্ধ হয়ে গেলে আপাতত খেলা স্থগিত রয়েছে। এর সঙ্গে ঝোড়ো বাতাসও বইছে।

যদিও এখনো বৃষ্টি শুরু হয়নি এবং মাঠে কোনো কাভারও আনা হয়নি। এদিকে ফ্লাডলাইট আবার জ্বললেও দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ডাগআউটে আশ্রয় নিয়েছেন।

খেলা বন্ধ হওয়ার আগে ১৬ দশমিক ৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে নিউজিল্যান্ড।

এর আগে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ, সেটাও সরাসরি থ্রো থেকে। তানজিম সাকিবের বলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন রবিনসন; হৃদয়ের নিখুঁত থ্রোয়ে ভাঙে স্ট্যাম্প। খাতা খোলার আগেই বিদায় নেন এই ওপেনার।

এরপর ক্লার্কের সঙ্গে যোগ দেন ক্লিভার। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও তাণ্ডব চালান তারা। ফিফটিও ছুঁয়ে ফেলেন ক্লার্ক-ক্লিভার। পরে দলীয় সেঞ্চুরির আগে ২৮ বলে ৫১ রান করে থামেন ক্লিভার। এ ছাড়া দলীয় ১১০ রানের মাথায় ৩৭ বলে ৫১ রানে ফেরেন ক্লার্ক। দুটি উইকেটই নিজের ঝুলিতে পুরেন রিশাদ হোসেন।

পরে বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটও ক্রিজে থিতু হতে পারেননি। ২ বলে ১ রানে জ্যাকবসকে তানজিম সাকিব এবং ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে বিদায় করেন শেখ মেহেদী।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9