আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ PM
রুবেল হোসেন

রুবেল হোসেন © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এই ঘোষণা দেন তিনি।

২০২১ সালের এপ্রিলে সর্বশেষ লাল-সবুজের জার্সিতে খেলেছিলেন রুবেল, এরপর আর জাতীয় দলে জায়গা পাননি তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল।

অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে রুবেল বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে একসময় বিদায় নিতে হতো—সেই বাস্তবতা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে তিনি পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, সবাইকে ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানান।

ফেসবুকের রুবেল লিখেছেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।

দেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৪৪ ইনিংসে তার উইকেট সংখ্যা ৩৬। টেস্টে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ১৬৬ রানে ৫ উইকেট, আর ম্যাচে সেরা ২১০ রানে ৫ উইকেট। একবারই ফাইফারও পেয়েছেন তিনি। এই সংস্করণে বোলিং গড় প্রায় ৭৭ এবং স্ট্রাইকরেট ১১৭।

তবে ওয়ানডেতে তুলনামূলকভাবে বেশি সফল ছিলেন রুবেল। ১০৪ ম্যাচে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট শিকার করেন তিনি। এই ফরম্যাটে তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনমি রেট ৫ দশমিক ৬৭ এবং স্ট্রাইক রেট ৩৬ দশমিক ২। ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ২৬ রান খরচায় ৬ উইকেট।

টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে রুবেলের উইকেট সংখ্যা ২৮। এই ফরম্যাটে তার ইকোনমি রেট ৯ দশমিক ৪৫। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট। 

‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬