বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘অর্জন’ কোথায়, জানালেন আসিফ নজরুল

০৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

দেশের গৌরব ও নিরাপত্তার বিষয়টি সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট আলোচনা-সমালোচনাও হয়। এবার সেই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ প্রসঙ্গে জানিয়েছেন, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিনিময়ে বাংলাদেশ কী অর্জন করেছে।

তার মতে, বিশ্বকাপে অংশ না নিয়ে বাংলাদেশ নিজেদের দৃঢ় অবস্থান ও শক্ত মেরুদণ্ডের পরিচয় দিয়েছে, বিশেষ করে ভারতের প্রতি একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে। তিনি এই অবস্থানকেই দেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, 'আমাদের নিরাপত্তা ইস্যু যখন তুচ্ছ ব্যাপার হয়, আমাদের অপমান করা যখন সহজ ব্যাপার হয়। অপমান, তুচ্ছ করার জবাব যে আমরা দিতে পারি এর ভালো দৃষ্টান্ত রাখলাম। তাদের মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড বলে জিনিস আছে। এটা আপনার কাছে অর্জন না?'

আসিফ নজরুল বলেন, 'আর যেসব কথা বলা হয়েছিল বিশ্বকাপ না খেললে বাংলাদেশ অনেক ক্ষতির মুখে পড়বে। কই ক্ষতির মুখে পড়ছে? বিদেশের দল বাংলাদেশে এসে খেলছে না?' 

যদিও বিশ্বকাপে না যাওয়া নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এ নিয়ে আসিফ নজরুলের যুক্তি, 'আপনার কি মনে হয় না খেলতে না যাওয়ায় কোনো অভিযোগ ঢাকা পড়েছে? এটা বাংলাদেশে সম্ভব? এখানে ঠিক করে নেওয়া হয় আমি এই লোকের অন্ধ সমালোচনা করব। এখানে আপনি কী করলে ভালো থাকবেন? একই কথা এক কোটিবার বলা হবে।' 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬