ভারতীয় দলে দুঃসংবাদ, বিশ্বকাপের দল ছাড়লেন রিঙ্কু সিং

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM
রিঙ্কু সিং

রিঙ্কু সিং © টিডিসি ফটো

বিশ্বকাপের মাঝপথে ভারতীয় শিবিরে বড় ধাক্কা হয়ে এলো রিঙ্কু সিংয়ের দল ছাড়ার খবর। পারিবারিক জরুরি প্রয়োজনে হঠাৎ করেই বিশ্বকাপের ক্যাম্প ছেড়ে বাড়ির পথে রওনা হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

জানা গেছে, রিঙ্কুর বাবা স্টেজ-৪ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন; এমন সংকটময় মুহূর্তে পরিবারের পাশে দাঁড়াতেই তিনি তড়িঘড়ি করে দল ত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যম ও দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

টুর্নামেন্টের বাকি অংশে রিঙ্কু আর দলে ফিরবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা রিঙ্কুর অনুপস্থিতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের গভীরতায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চাপের মুখে ম্যাচ বের করে আনার যে দক্ষতা তিনি দেখিয়েছেন, তা দলের জন্য বড় এক অভাব হয়ে দাঁড়াতে পারে।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের অনুশীলন সেশনে হার্দিক পান্ডিয়া, ইশান কিশান ও সাঞ্জু স্যামসনদের উপস্থিতি থাকলেও রিঙ্কুকে মাঠে দেখা যায়নি, যা তখনই তার অনুপস্থিতির গুঞ্জন উসকে দেয়। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ২৪ রান করলেও চাপের মুহূর্তে তার মাঠে থাকা দলের জন্য বাড়তি ভরসা ছিল। চলতি বছরে ১০টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮.৭৫ গড়ে ১১৫ রান করা এই ক্রিকেটারের ব্যক্তিগত স্ট্রাইক রেটও ছিল সন্তোষজনক।

বর্তমানে ভারত এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি 'ডু অর ডাই' ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় হারের পর শিরোপা রক্ষার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এখন প্রতিটি ম্যাচ জিততেই হবে। এমন মরণ-বাঁচন লড়াইয়ের ঠিক আগমুহূর্তে রিঙ্কুর মতো একজন ক্রিকেটারের দল ছাড়ার খবর ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬