বাংলাদেশকে সুখবর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ PM
 বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো

বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো © সংগৃহীত

দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুখবর পেল বাংলাদেশ। আগামী আগস্টে অজিদের ডেরায় দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা, যার আনুষ্ঠানিক সূচি বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সফরের মাধ্যমেই ২০০৩ সালের পর প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের দেশে সাদা পোশাকের ক্রিকেটে লড়বে লাল-সবুজ প্রতিনিধিরা। ২০২০ সালে দুই দলের এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল, যা অবশেষে আলোর মুখ দেখছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে, যেখানে ২০০৪ সালের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর ২২ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা। উল্লেখ্য, এই মাঠটি অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন।' ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝেও আগস্টে বিশ্বমানের ভেন্যু নিশ্চিত করতে পেরে বোর্ড সন্তুষ্ট বলে তিনি উল্লেখ করেন।

শক্তির বিচারে স্বাগতিকরা বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্যাট কামিন্সের দল এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে মাত্র দুটি ম্যাচ খেলা বাংলাদেশের অবস্থান টেবিলের আট নম্বরে। ২০১৭ সালের পর দুই দলের এই প্রথম দেখা হওয়াকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬