আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ AM
  রিচার্ড পাইবাস

রিচার্ড পাইবাস © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। চার বছর দায়িত্ব পালন করা জোনাথন ট্রটের জায়গায় ২৪ ফেব্রুয়ারি  প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস। অভিজ্ঞ এই ইংলিশ কোচের অধীনে নতুন অধ্যায় শুরু হলো আফগানিস্তান ক্রিকেটে।

৬১ বছর বয়সী রিচার্ড পাইবাস কোচিং ক্যারিয়ারে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এছাড়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে তার তত্ত্বাবধানে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয়ের স্বাদ পায়, যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক সাফল্য হিসেবে বিবেচিত। পরে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন পাইবাস এবং ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের ভূমিকাও পালন করেন।

২০১২ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবেও স্বল্প সময় দায়িত্ব পালন করেছিলেন পাইবাস, যদিও সেই অধ্যায়টি ছিল বেশ আলোচিত ও বিতর্কিত।

আফগানিস্তানের সঙ্গে পাইবাসের প্রথম অ্যাসাইনমেন্ট হবে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ১৩ মার্চ শারজাহতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন কোচের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ-পরবর্তী পুনর্গঠনের পথে আফগানিস্তান কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬