সেমিফাইনাল নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানিয়েছে, কোন দলগুলো শেষ চারে উঠছে এবং সম্ভাব্য ম্যাচ-আপের ওপরই প্রথম সেমিফাইনালের ভেন্যু নির্ধারণ নির্ভর করবে। বিশেষ করে সেমিফাইনালে উঠলে নিজেদের মাটিতে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা।

সুপার এইটের দল চূড়ান্ত হওয়ার পর এক বার্তায় আইসিসি জানিয়েছে, 'ফ্লোটিং' বা ভাসমান সূচিতে প্রথম সেমিফাইনালটি রাখা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি বিবেচনায় প্রথম সেমিফাইনালটি কলকাতা কিংবা কলম্বোতে হতে পারে। 

এদিকে পাকিস্তান সেমিফাইনালে উঠলেও আগামী ৪ মার্চ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে হবে প্রথম সেমিফাইনাল। অন্যদিকে পাকিস্তান সুপার এইট থেকে ছিটকে গেলেও শ্রীলঙ্কা শেষ চারে উঠলে কলম্বোতেই হবে ম্যাচটি। এক্ষেত্রে প্রতিপক্ষ ভারত হলেও বদলাবে না ম্যাচ ভেন্যু। 

এ ছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই যদি সেমিতে উঠতে না পারে, তাহলে পূর্বঘোষিত সূচিই কার্যকর হবে। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল কলকাতায় এবং দ্বিতীয়টি মুম্বাইয়ে হবে। এক্ষেত্রে সুপার এইটের গ্রুপ ১-এর শীর্ষ দল গ্রুপ ২-এর রানার্সআপের বিপক্ষে কলকাতায় খেলবে। আর গ্রুপ ২-এর শীর্ষ দল গ্রুপ ১-এর রানার্সআপের সঙ্গে মুম্বাইয়ে মুখোমুখি হবে।

সেই হিসেবে কেবল ভারতের জন্যই আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এর সহজ মানে দাঁড়াচ্ছে, ম্যান ইন ব্লু'রা সেমিতে উঠলে মুম্বাইয়েই খেলবে, তখন প্রতিপক্ষ কে হচ্ছে, তা বিবেচনায় আসবে না। তবে ভারত-পাকিস্তান সেমিতে মুখোমুখি হলেও কলম্বোতে আয়োজিত হবে সেই ম্যাচ।

এর আগে, নভেম্বরে প্রকাশিত সূচিতে বলা হয়েছিল, পাকিস্তান সেমিতে বা ফাইনালে উঠলে শ্রীলঙ্কায় খেলবে। ফাইনালের ভেন্যুও আহমেদাবাদের বদলে কলম্বোতে গড়াবে। তবে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে কোনো ব্যাখা দিয়েছিল না আইসিসি। এবার লঙ্কানদের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। 

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬