যে ৩ দাবি মানলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ AM
পিসিবি ও আইসিসি লোগো

পিসিবি ও আইসিসি লোগো © টিডিসি ফটো

ভারত ও পাকিস্তানের মধ্যকার আসন্ন বিশ্বকাপের ম্যাচ ঘিরে চলমান অচলাবস্থা নিরসনে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দাবিগুলো মানা হলে তবেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। ফলে আইসিসির সঙ্গে তৈরি হওয়া অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখা দিয়েছে।

এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সৃষ্ট এই জটিলতা কাটাতে পিসিবি স্পষ্ট শর্ত জানিয়ে দিয়েছে। মূলত ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে অংশ নিতে না দেওয়ায় আইসিসির বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যু সরানোর অনুরোধ জানালে আইসিসি তাদের বাদ দেয়, আর শুরু থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান।

পিসিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তান তিনটি সুনির্দিষ্ট দাবি পেশ করেছে: ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ প্রদান করা। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান করা। এই দাবিগুলো পূরণ হলে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বোর্ডের ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে মতভেদ থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার অনড় অবস্থানে অটল রয়েছেন। তবে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে তিনি আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর পরামর্শের পরই বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আইসিসিকে ‘শায়েস্তা’ করতে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দিলে ক্রিকেট বিশ্বে অস্থিরতা শুরু হয়, যার সমাধান এখন এই তিন দাবির ওপর নির্ভর করছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9