৯ মার্চ আসবে পাকিস্তান, মিরপুরেই সব ম্যাচ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM
বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়

বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড় © সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ (৭ ফেব্রুয়ারি) পর্দা উঠেছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এই বৈশ্বিক আসর। এদিকে সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপে বাংলাদেশের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে না টাইগাররা। ভারতের মাটিতে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে নেয়।

অন্যদিকে বিশ্বকাপের বাইরে থাকায় এই সময়ে দেশের ক্রিকেটারদের ব্যস্ত রাখতে ঘরের মাঠে টি–টোয়েন্টি কাপ আয়োজন করেছে বিসিবি। পাশাপাশি, বাংলাদেশের জন্য সামনে আন্তর্জাতিক ব্যস্ততাও অপেক্ষা করছে। আগামী মাসে বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে দ্য গ্রিন ম্যানরা।

এ নিয়ে বিসিবির একটি সূত্র জানিয়েছে, মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২, ১৪ ও ১৬ মার্চ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সিরিজকে সামনে রেখে দুই দলের মধ্যেই প্রাথমিক আলোচনা এগিয়েছে।

এদিকে আইসিসি ইভেন্টের বাইরে চলতি বছরে বাংলাদেশের জন্য ব্যস্ত সূচিও অপেক্ষা করছে। ২০২৬ সালের মধ্যেই ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনা বিসিবির। এরই অংশ হিসেবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান দল।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9