যুবাদের হারিয়ে ফাইনালে লিটনদের সঙ্গী শান্তর দুর্বার

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ PM
দুর্বার বনাম দুরন্ত একাদশের ম্যাচ

দুর্বার বনাম দুরন্ত একাদশের ম্যাচ © সংগৃহীত

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে দুরন্ত একাদশকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে দুর্বার একাদশ। টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা, অন্যদিকে দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো দুরন্ত একাদশ।

রবিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে দুরন্ত। কিন্তু মাত্র ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। জিসান আলম, জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দলটি। পরে ২২ বলে মাত্র ৮ রান করে বিদায় নেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

৩২ রানে ৪ উইকেট হারানোর পর আরিফুল ইসলাম ও এস এম মেহেরব হোসেনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দুরন্ত। আরিফুল ৩২ বলে ৪১ এবং মেহেরব ২৩ বলে ৩৬ রান করে থামেন। শেষ দিকে আবদুল গাফফার সাকলাইনের ৯ বলে ১৮ রানের ক্যামিওতে ভর করে ১৯ দশমিক ৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় দুরন্ত। দুর্বারের হয়ে খালেদ আহমেদ নেন ৪ উইকেট, হাসান মাহমুদ পুরেন ২টি উইকেট।

জবাবে মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহানের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দুর্বার। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। সোহান ১৭ বলে ৩৯ রান করে ফিরলেও ধীরস্থির ব্যাটিংয়ে ৫১ বলে ৫৮ রানের ফিফটি করেন জয়। শেষ দিকে নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব সহজেই জয়ের কাজ শেষ করেন। এতে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে দুর্বার একাদশ। আগামী ৯ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ লিটন দাসের ধূমকেতু একাদশ।

ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬