পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে শ্রীলঙ্কার অনুরোধ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ AM
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যৌথ আয়োজক হিসেবে শ্রীলঙ্কা গতকাল এই আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের এই ম্যাচ বর্জনের সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের আর্থিক ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এ পদক্ষেপ নিয়েছে এসএলসি।

নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। এই ঘটনার প্রতিবাদেই ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

এসএলসি পিসিবিকে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। এছাড়া ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কার পর্যটনশিল্পও এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসএলসির পক্ষ থেকে বলা হয়, ‘অংশ না নেওয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে এসএলসির বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি এবং প্রত্যাশিত পর্যটন আয় হারানোর আশঙ্কা।’

পিসিবিকে পাঠানো বার্তায় শ্রীলঙ্কা অতীতের বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে। নিরাপত্তা উদ্বেগে যখন অন্য দেশগুলো পাকিস্তানে সফর করতে চায়নি, তখন সংহতি জানাতে এবং সেখানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করতে শ্রীলঙ্কাই পাকিস্তান সফর করেছিল। সেই সম্পর্কের খাতিরেই শ্রীলঙ্কার অনুরোধ, ‘বিশেষ পরিস্থিতি আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি।’

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও দেশ দুটি এক দশকের বেশি সময় ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলে না; কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই তারা একে অপরের মুখোমুখি হয়।

এদিকে, আগামীকাল ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। একই দিনে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বে পরিস্থিতি ভিন্ন হতে পারে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বৃহস্পতিবার জানিয়েছেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হতে হয়, তবে তারা সরকারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9