দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সংকটে বৈশ্বিক ক্রিকেট: আর্থারটন

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ PM
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আর্থারটন

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আর্থারটন © সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এক গভীর সংকট হিসেবে দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আর্থারটন। তাঁর মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিরাজমান রাজনৈতিক উত্তজনা বিশ্ব ক্রিকেটের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি স্কাই স্পোর্টসের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

আর্থারটন মনে করেন, ক্রিকেট জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেলা হলেও এর মূল ব্যাপ্তি এবং নিয়ন্ত্রণ মূলত দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ কেন্দ্রিক। ফলে এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা সরাসরি বিশ্ব ক্রিকেটের ওপর প্রভাব ফেলে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'আগামী কয়েকদিন তো বটেই, তবে গত এক সপ্তাহ বা দশ দিন বা গত কয়েকটা সপ্তাহ বেশ কৌতূহলোদ্দীপক ছিল। কারণ, স্পষ্টতই বাংলাদেশ এবং পাকিস্তান তাদের নির্ধারিত ম্যাচগুলো থেকে সরে দাঁড়িয়েছে। আমরা বুধবার এই পডকাস্টটি রেকর্ড করছি, আর এখন এমন একটি পরিস্থিতি যে, এই পডকাস্টটি যখন প্রকাশিত হবে, ততক্ষণে সম্ভবত অনেক কিছু বদলে যেতে পারে।'

বিশেষ করে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে চিন্তিত এই ক্রিকেট বিশ্লেষক। আর্থারটনের ভাষায়, 'কারণ পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রভাব বা পরিণতি কী হবে তা কে না জানে! তবে বর্তমানে আমরা ঠিক এই অবস্থানেই দাঁড়িয়ে আছি।'

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ এশিয়ার প্রভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমার মনে হয় এটি আন্তর্জাতিক ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের জন্য এক ধরণের সংকট। কারণ, খেলাটি এখন একটি নির্দিষ্ট অঞ্চলেই খুব বেশি ঘনীভূত হয়ে আছে। লোকে বলে ক্রিকেট একটি বৈশ্বিক খেলা এবং জনপ্রিয়তার দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম খেলা, সংখ্যার বিচারে যা সত্যি। কিন্তু ক্রিকেটের মূল ব্যাপ্তিটা আসলে দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ কেন্দ্রিক।'

বৈশ্বিক টুর্নামেন্টগুলো হুমকির মুখে পড়ার আশঙ্কা ব্যক্ত করে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, 'এখন পরিস্থিতি যদি এমন হয় যে ভারত পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারতে যাবে না, আবার এখন বাংলাদেশও ভারতে যাবে না, অথচ অধিকাংশ বৈশ্বিক টুর্নামেন্টগুলো ওখানেই আয়োজিত হচ্ছে। তবে এই ইভেন্টগুলো বড় ধরণের হুমকির মুখে পড়বে। সামগ্রিকভাবে আমার মনে হয় এটি ক্রিকেটের জন্য একটা বড় সংকট।'

আইসিসি ও ভারতের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ও পাকিস্তানের এই কঠোর অবস্থান যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ভবিষ্যতে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন বিশ্ব ক্রিকেটের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9