মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশবিহীন বিশ্বকাপ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ PM
টি–টোয়েন্টি বিশ্বকাপ টফি

টি–টোয়েন্টি বিশ্বকাপ টফি © ফাইল ফটো

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে সেই লিগের সম্প্রচার বন্ধ থাকলেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ দেখায় কোনো বাধা থাকছে না। যদিও এবারের আসরে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না, তবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন দেশের দর্শকরা।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে টিএসএম এবং র‍্যাবিটহোল বিডি অ্যাপের মাধ্যমে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্ট নিয়মিতভাবে সম্প্রচার করে আসছে। অন্যদিকে র‍্যাবিটহোল বিডি হলো জনপ্রিয় সম্প্রচারক গাজী টিভির ডিজিটাল প্ল্যাটফর্‌ম। এ ছাড়া টি–স্পোর্টস ও নাগরিক টিভিতেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পর্দা উঠবে ২০ দলের এই টি–টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালসহ পুরো টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত, যেখানে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৫৫টি। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। আর পাকিস্তান না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাড…
  • ১৬ আগস্ট ২০২৬
কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage