জাতীয় দলের আশা হারাচ্ছেন ‘না’ আকবর আলী

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ PM
আকবর আলী

আকবর আলী © সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরেই অধিনায়ক হিসেবে দারুণ সফল আকবর আলী। ‘এ’ দলের নেতৃত্বেও দেখা যায় তাকে। জাতীয় দলের দরজাটা তবুও কেন জানি খুলছেই না। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গও উঠল।

সংবাদ সম্মেলনে জাতীয় দলের সুযোগ এবং নিজের পারফরম্যান্স নিয়ে আকবর আলী বলেন, দল হিসেবে খেললে (আমি) প্লেয়ার হিসেবে খেলি। আমিও চেষ্টা করি ব্যাট হাতে আরও যত অবদান রাখা যায়। এনসিএল আলহামদুলিল্লাহ ভালো গেছে। বিপিএলে কম সুযোগ পেয়েছি। তবে চেষ্টা করব, যতটা সুযোগ কাজে লাগানো যায়।’ 

আকবরের এক সময়ের সতীর্থ তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারীরা এখন জাতীয় দলের নিয়মিত মুখ। তবে এখনো অভিষেকের অপেক্ষায় তিনি।

এ ব্যাপারে আকবর বলেন, (হাসি) তারা আমার থেকে ভালো করেছে বলেই সেখানে আছে। আমি হয়ত সেভাবে ভালো করতে পারিনি, তাই এখানে আছি। এবার ইনশাআল্লাহ আমি যদি আরেকটু ভালো করতে পারি, ইনশাআল্লাহ আমারও সুযোগ হবে (জাতীয় দলে), অবশ্যই ব্যাটিংয়ে ভালো করতে হবে।’

ট্যাগ: ক্রিকেট
পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬