টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

০৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ PM
নারী ক্রিকেট দল

নারী ক্রিকেট দল © সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী দল।

ঘোষিত স্কোয়াডের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার। বাছাই পর্বে ‘এ’ গ্রুপে টাইগ্রেসরা। যুক্তরাষ্ট্র ছাড়াও ওই গ্রুপে নিগার সুলতানার দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলতে নামবে টাইগ্রেসরা। এ ছাড়া ২৪ জানুয়ারি আপার মুলপানি মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

১০ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল। বাছাই পর্বে দুই গ্রুপ থেকে তিনটি দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে। মূল পর্বে জায়গা করে নেওয়া চারটি দল আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

বাছাই পর্বের আগে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি মোট ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে নেদারল্যান্ডস এবং ১৬ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি। 

আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক হয়ে উঠছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্র…
  • ২৫ মার্চ ২০২৬
একান্ত সচিব পেলেন জামায়াত আমির
  • ২৫ মার্চ ২০২৬
ছোট ভাইকে গুলি করে হত্যা, সাবেক এমপি প্রার্থী আটক
  • ২৫ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল
  • ২৫ মার্চ ২০২৬
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
  • ২৫ মার্চ ২০২৬
নোয়াখালীতে ইয়াবা দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামি…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence