ভার‍ত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 

০২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

চলতি বছরে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ত আন্তর্জাতিক সূচিই অপেক্ষা করছে। শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে চলতি বছরে ঘরের মাঠে পাঁচটি আন্তর্জাতিক সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব সিরিজে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর মে মাসে দুই ম্যাচ টেস্ট খেলবে তারা। 

এপ্রিল-মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ ছাড়া জুনে একই ফরম্যাটে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়াও।

অন্যদিকে সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে ভারত। আর বছরের শেষদিকে অক্টোবরে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সূচি প্রকাশিত হলেও এখন পর্যন্ত ম্যাচগুলোর ভেন্যু  চূড়ান্ত করেনি বিসিবি।

২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি:

বাংলাদেশ বনাম পাকিস্তান: ৩টি ওয়ানডে
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬ 
দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান: ২টি টেস্ট

প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬ 
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত: ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬ 
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ২টি টেস্ট

ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’: ২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)

ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬