ইমন-ওমরজাইয়ের টর্নেডো ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি সিলেটের 

০১ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২২ PM
ইমন ও সাইম আইয়ুব

ইমন ও সাইম আইয়ুব © সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। হাই–ভোল্টেজ এই লড়াইয়ে ইমন ও ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে স্বাগতিক দল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুতে আক্রমণাত্মক ভঙ্গি দেখালেও ৭ বলে ১১ রান করে আউট হন রনি তালুকদার। 

পরে ওয়ানডাউনে নেমে ৭ বলে ৬ রান করে দলীয় ২২ রানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিদায় নিলে চাপ বাড়ে সিলেটের ওপর। তবে শুরুর ধাক্কা সামলে নেন পারভেজ ইমন ও সাইম আইয়ুব। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইমন দ্রুত রান তুললেও অন্যপ্রান্তে বেশ সংযত ছিলেন সাইম। তবে মন্থর ইনিংসেই ফেরেন পাকিস্তানি ওপেনার সাইম, ৩৪ বলে করেন ২৯ রান। 

অন্যদিকে অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন ইমন, দুটি করে চার-ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন টপ-অর্ডার এই ব্যাটার। পরে ১৩ রান করে আফিফ ফিরলে শেষদিকে চাপের মুখে দায়িত্ব নেন আজমতউল্লাহ ওমরজাই। তাকে দারুণ সঙ্গ দেন ইথান ব্রুকস। 

১৫ রানে জীবন পাওয়া ওমরজাই ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে ২৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন, চলতি আসরের দ্রুততম ফিফটি এটি। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬