বিপিএলে নোয়াখালীর চমক, দলে নিল মারকুটে ক্যারিবীয়ান তারকাকে

২৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
নোয়াখালি এক্সপ্রেসের স্কোয়াডে যোগ দিয়েছেন জনসন চার্লস

নোয়াখালি এক্সপ্রেসের স্কোয়াডে যোগ দিয়েছেন জনসন চার্লস © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হবে আগামী মাসেই। ২৬ ডিসেম্বর শুরু হবে এবারের টুর্নামেন্ট। এর আগে বিসিবি জানিয়েছিল, ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে খেলা। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছানোর পর্যাপ্ত সময় দিতেই পেছানো হয়েছে শুরুর সময়। এদিকে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। নিলামের আগেই সরাসরি সাইনিংয়ে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। একই কাজ করছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসও। 

এবারের বিপিএলে অংশ নেবে ৬টি দল। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালি এক্সপ্রেস। এ ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আছে দেশ ট্রাভেলস। নিলামের আগে সরাসরি সাইনিংয়ে এর আগেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এবার তারা দলে নিয়েছে মারকুটে ক্যারিবিয়ান ব্যাটারকে। 

নোয়াখালি এক্সপ্রেসের স্কোয়াডে যোগ দিয়েছেন ক্যারিবীয়ান ব্যাটার জনসন চার্লস। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজেদের ফেসবুক পেইজে চালর্সের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৩ বিপিএলের কুমিল্লাকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। তার নামের পাশে রয়েছে বিপিএলের দুটি সেঞ্চুরিও। তাই টপ অর্ডারে তাকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় নতুন দলটি।


এর আগে বিদেশি কোটায় লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিসকে দল নিয়েছে নোয়াখালী। আর দেশি কোটায় সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন সৌম্য সরকার ও হাসান মাহমুদ।

প্রসঙ্গত, বিপিএলের নিলামের একদম শেষ মুহূর্তে দল পেয়েছে নোয়াখালী। তারা হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খালেদ মাহমুদ সুজনকে। সবঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬