২ বলে ২ উইকেট তাসকিনের

২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৭ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

নিজের সবশেষ ওভারে ১৭ রান খরচ করা তাসকিন আহমেদ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন। টানা দুই বলে উইকেট তুলে নিলেন এই অভিজ্ঞ পেসার।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক শাই হোপের সঙ্গে জুটি বেঁধেছিলেন ব্র্যান্ডন কিং। তবে ৩৫ বলে ৩৩ রান করা কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন। এই পেসারের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ তুলে দেন কিং। পরের বলেই তাসকিনের আগুনে বোলিংয়ে ধরাশায়ী হন রাদারফোর্ড। তাসকিনের বল রাদারফোর্ডের ব্যাটের কানায় লেগে টপ-এজ হয়, আর সেই ক্যাচ অনায়াসে লুফে নেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ৯৮।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে ইনিংস শুরু করেন ক্যারিবীয় দুই ওপেনার অ্যালিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে ৩৫ রান তুলে ফেলে সফরকারীরা।

পাওয়ার প্লের পরই আক্রমণে আসেন রিশাদ হোসেন। এ যাত্রায় চার-ছক্কায় তার ওপর তাণ্ডব চালান কিং-আথানেজ। এতে ইনিংসের অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পেরিয়ে যায় সফরকারীরা। এরপরই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন রিশাদ। আথানেজকে ব্যক্তিগত ৩৪ রানে বোল্ড করেন এই লেগি।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬