মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন

২৮ জুলাই ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১ নম্বরে ঘটনাটি ঘটেছে। পরে রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন সিফাতুর রহমান সৌরভ।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী সৌরভকে ফোনে ডেকে নিয়ে মারধর করেন তাসকিন। এ সময় তাকে কিল-ঘুষি মেরে জখম করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

এদিকে বিষয়টি অস্বীকার করেছেন তাসকিন। তার দাবি, তার সঙ্গে শত্রুতা করে থানায় জিডি করা হয়েছে।

তাসকিনের ভাষ্য, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

এই পেসারের পাল্টা অভিযোগ, ‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

তাসকিন আরও বলেছেন, ‘ওর (সৌরভ) খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। কিছু কথা ওরা রেকর্ড করেছে। আমার বাবা আবার ওই ঘটনার কিছুই জানতো না। উনি পরে শুনে কিছু কথা বলেছে। সাথে এটাও বলেছে, ’‘ওরা ছোট বেলার বন্ধু, একসাথে মিলে মিশে থাকবে।’’ আসলে গত কয় মাস ধরে ওদের সাথে এখন মিশি না, তাই এখন ওর মাথা খারাপ হয়ে গেছে।’

এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, ‘অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।’

বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক এবং মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিমও (ভাই) দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে, তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কী হয়েছে, সেটা আগে বের হোক।’

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9