৫ দলের বিপিএল, বাড়ছে ভেন্যু

১১ অক্টোবর ২০২৫, ০৮:১৯ PM
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি © সংগৃহীত

আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন বিবেচনায় এক মাসের উইন্ডো পাচ্ছে না দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। সবমিলিয়ে হাতে বেশি সময় না থাকায় ৫ দল নিয়েই ঘরোয়া এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। তবে পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী, আসন্ন বিপিএলে একটি ভেন্যুও বাড়ছে।

এ নিয়ে বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আপনারা জানেন এটা নতুনভাবে শুরু হচ্ছে। কারণ, আগে যত দলের সঙ্গে চুক্তি ছিল, এসব শেষ হয়েছে। কালকেই আমাদের ইওআই কাগজটা আসবে। ইওআইতে আমরা ১০ অঞ্চলের নাম বলেছি। এখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে... এ বছর যেহেতু অল্প সময় এজন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই। তাই বলে ৬-৭টা হবে না, সেটা বলছি না। কিন্তু এক মাসের উইন্ডোতে ৫ দল নিয়ে করতে আগ্রহী। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ৫টা দল।’

তিনি এ-ও নিশ্চিত করেন, এবার  পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেয়া হবে। ইফতেখার মিঠুর ভাষ্যমতে, ‘পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে। ক্রাইটেরিয়া হচ্ছে.. দেখুন ৬, ৭ কিংবা ৮ দলে তো কোনো বাঁধা নেই। কিন্তু আমাদের একটাই বাঁধা উইন্ডো। এক হচ্ছে বিশ্বকাপ, দ্বিতীয় নির্বাচন।’

এদিকে সবশেষ কয়েক বিপিএলে তারকাবহুল দল সাজিয়েছিল ফরচুন বরিশাল। বিদেশি তারকা ক্রিকেটারের পাশাপাশি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন। এখন পর্যন্ত দু'বার শিরোপাও ঘরে ‍তুলেছে তারা। তবে গুঞ্জন উঠেছে, আগামী বিপিএলে দল নিতে আগ্রহী নয় বরিশাল।

এ প্রসঙ্গে ইফতেখার মিঠুর মন্তব্য, ‘দেখুন, এখানে তো আপনি কাউকে জোর করে আনতে পারবেন না। আমরা সবাইকে স্বাগত জানাই। উনারা (ফরচুন বরিশাল) খুব ভালোভাবে দল চালিয়েছে। আমরা কোনোদিন অভিযোগ পাইনি। আমরা সবসময় চাই, এরকম ভালো ম্যানেজমেন্টের দল আসুক। উনি (মিজানুর রহমান) যে কষ্টটা করেছে, বরিশালের ফলোয়ার তৈরিতে। আমার অনুরোধ উনি আসলে ভালো হয়।’

ভেন্যু বাড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা একটা ভেন্যু বাড়ানোর চিন্তা করেছি। এমনকি মিডিয়া, লজিস্টিক, মার্কেটিং আমাদের গভর্নিং কাউন্সিল ওইখান পরিচালক কালকে আমরা সবাই রাজশাহী ভেন্যু পরিদর্শনে যাচ্ছি। এত অল্প সময়ে আমরা একটা ভেন্যু বাড়াতে পারব। এটার পর বরিশাল পরিদর্শনে যাব। তখন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যেকোনো একটা ভেন্যু যোগ হবে।’

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081