বিসিবির নতুন পরিচালনা পর্ষদে কে কোন কমিটিতে

০৭ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৭ PM
বিসিবির বোর্ড মিটিং

বিসিবির বোর্ড মিটিং © টিডিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকদের মাঝে বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

কে কোন দায়িত্ব পেলেন

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলই ওয়ার্কিং কমিটির দায়িত্ব রেখেছেন। এছাড়া ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটিতে মো. নাজমুল ইসলাম, ডিসিপ্লিনারি কমিটিতে ফায়াজুর রহমান, গেম ডেভেলপমেন্ট কমিটিতে ইশতিয়াক সাদেক, টুর্নামেন্ট কমিটিতে আহসান ইকবাল চৌধুরী, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে আসিফ আকবর দায়িত্ব পেয়েছেন।

গ্রাউন্ডস কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটিতে শানিয়ান তানিম, আম্পায়ার্স কমিটিতে ইফতেখার রহমান মিঠু, মার্কেটিং ও কমার্শিয়াল কমিটিতে শাখাওয়াত হোসেন, মেডিকেল কমিটিতে মোহাম্মদ মনজুর আলম, টেন্ডার ও পারচেস কমিটিতে আবুল বাশার, মিডিয়া ও কমিউনিকেশন কমিটিতে আমজাদ হোসেন ও অডিট কমিটিতে মুখলেসুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নারী ক্রিকেট কমিটিতে আব্দুর রাজ্জাক, লজিস্টিকস ও প্রটোকলে ইয়াসির মো. ফয়সাল, সিকিউরিটি কমিটিতে মেহেরাব আলম চৌধুরী, সিসিডিএম কমিটিতে আদনান রহমান দীপন, হাই-পারফরম্যান্স কমিটিতে খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ টাইগার্সে রাহাত সামস, ওয়েলফেয়ার কমিটিতে মোকছেদুল কামাল, বিপিএল কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটিতে মো. জুলফিকার আলি খান দায়িত্ব পেয়েছেন।

নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬