ভারত-পাকিস্তান ম্যাচ, আজও কি হাত মেলাবেন না ভারতীয় ক্রিকেটাররা?

০৫ অক্টোবর ২০২৫, ০১:৪২ PM
ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান © টিডিসি ফটো

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। রবিবার (৫ অক্টোব্র) শ্রীলঙ্কার কলম্বোয় মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে তার আগে একটি প্রশ্ন বার বার সামনে আসছে, এশিয়া কাপের করমর্দন বিতর্ক এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও টেনে আনবে কি ভারত?

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। টসের পর, এমনকি খেলা শেষেও করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবরা। সেই বিতর্ক এখনো চলছে। এবার একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রিত কউরদের। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পষ্ট নির্দেশ আছে, হাত মেলানো যাবে না।

এক সূত্র বলেছে, ‘বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।’

তবে ‘বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলব না। তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে। তাতে কোনো বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসি-র সব নিয়ম মানা হবে। তবে করমর্দন বা আলিঙ্গন হবে কি না- সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না।’

 

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950