বিশ্ব ক্রিকেটে বড় অঘটন ঘটাল নেপাল, হারাল দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ AM
ওয়েস্ট ইন্ডিজকে হারাল নেপাল

ওয়েস্ট ইন্ডিজকে হারাল নেপাল © সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে বড় অঘটন ঘটাল নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দেশটি। শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজায় নেপাল জিতল ১৯ রানে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে নেপালের প্রথম জয়।

আগে ব্যাট করে অধিনায়ক রোহিত পাওডেলের ৩৮ রানে ভর করে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো হয়নি নেপালের৷ মাত্র ১২ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে তারা৷ এরপর বিপর্যয় সামলে ৫৮ রানের জুটি গড়েন কুশল মাল্লা ও অধিনায়ক রোহিত পাওডেল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি

দারুণ খেলতে থাকা কুশলকে সাজঘরে ফেরান নাভিন বিদাইসি। ২১ বলে ২টি করে চার ও ছক্কায় ৩০ রান করেন তিনি। এরপর নেপালের অধিনায়ক রোহিত পাওডেলের উইকেটও শিকার করেন নাভিন। ৩৫ বলে ৩৮ রান করেন রোহিত। এরপর বাকিরা বলার মতো কোন স্কোর গড়তে পারেননি। শেষদিকে গুলশান ঝার (২২) ও দীপেন্দ্র সিংয়ের(১৭) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেন জেসন হোল্ডার।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই রানআউট হন কাইল মেয়ার্স। আরেক ওপেনার আমির জাঙ্গু পারেননি ইনিংস বড় করতে৷ তার ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

তিনে নামা আকিম আগুস্তে ৭ বলে ১৫ রান করেন। ব্যর্থ হন জুয়েল অ্যান্ড্রু। একপর্যায়ে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলের ইনিংসকে এগিয়ে নিতে যেতে চেষ্টা করেছেন নাভিন বিদাইসি ও কেসি কার্টি। শেষ ৫ ওভারে ৭০ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের।

১৫ বলে ১৬ রান করা কার্টি রানআউট হন। এরপর জেসন হোল্ডার ব্যর্থ হওয়ার পর হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন ২২ বলে ২৫ রান করা নাভিন বিদাইসি। এরপর ওয়েস্ট ইন্ডিজের আশা টিকিয়ে রেখেছিলেন আকিল হোসেন ও ফাবিয়েন অ্যালেন। তবে ৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক আকিল৷

শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৯ উইকেটে ১২৯ রানে থেমে ম্যাচ হেরেছে তারা।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬