নির্বাচকের চাকরি ছাড়লেন রাজ্জাক, করবেন বিসিবি নির্বাচন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ PM
বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন আব্দুর রাজ্জাক

বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন আব্দুর রাজ্জাক © টিডিসি স্পোর্টস

প্রায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রাজ্জাক। তবে, আজ (২৭ সেপ্টেম্বর) নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। অবশ্য ক্রিকেটের সঙ্গেই থাকবেন রাজ্জাক; মূলত সংগঠক হিসেবে কাজ করার পথেই এগোচ্ছেন তিনি।

বিসিবির এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট উপলক্ষে গেল কয়েকদিন সিলেটেই ছিলেন রাজ্জাক। আজ ঢাকায় ফিরে বিসিবি কার্যালয়ে গিয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পরই নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। রাজ্জাক এখন আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

এর আগে, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ পেয়েছিলেন রাজ্জাক।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950