তামিমের বিরুদ্ধে রহস্যজনক অভিযোগ বিসিবিতে

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বিসিবিতে তামিম ইকবালের বিরুদ্ধে রহস্যজনক এক আপত্তি এসেছে। সংশোধিত তফসিলের শেষ দিন আজ খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের শেষ দিন। এই ইস্যুতেই দেওয়া হয় ওই অভিযোগ। 

তামিম ইকবালের কাউন্সিলরশিপের বিরুদ্ধে আসা আপত্তিটি সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরে জমা পড়লেও হালিম শাহ বলেছেন, এমন কোনো চিঠি তিনি দেননি। কে বা কারা ওই চিঠি দিয়েছেন, সেটাও তিনি জানেন বলে গণমাধ্যমকে জানান হালিম শাহ।

এ বিষয় নিয়ে হালিম শাহ সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, 'সেপ্টেম্বরের প্রথম দিকে দেশে এসেছি। গত কয়েক দিন এবং আজ বোর্ডে যায়নি। আমি এই নির্বাচনে কোনো কিছুতে সম্পৃক্ত না।'

বাদ পড়া আরেক ক্লাব নাখালপাড়া ক্রিকেটার্স থেকে কাউন্সিলর হওয়ার কথা ছিল সাবেক বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার। আপত্তি জানানোর পর তিনিও একই দাবি করেছেন সাংবাদিকদের কাছে। তবে আপত্তি জানাতে গিয়ে নির্বাচন কমিশানারদের কারও সঙ্গে কথা বলতে না পারায় ক্ষোভ প্রকাশ করে লোকমান বলেন, ‘আমার ধারণা ছিল, এখানে নির্বাচন কমিশনাররা থাকবেন, ওনাদের হাতে জমা দেব, ওনাদের সঙ্গে কথা বলব, ওনারাই রিসিভ করবেন। কিন্তু যিনি রিসিভ করেছেন, তাঁকে আমি চিনি না।

তথ্যমতে, বিসিবি নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছিল গতকাল (২৩ সেপ্টেম্বর)। যার প্রেক্ষিতে আজ বুধবার ছিল বিসিবির সংশোধিত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের দিন। নির্বাচন কমিশনে সারাদিনে ২৯টি মতো আপত্তি জমা পড়েছে বলে জানা গেছে। এইসব আপত্তির ওপর আগামীকাল শুনানি হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে প্রধান করে গঠিত বিসিবির তিন সদস্যের নির্বাচন কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহও। কমিটির অপর সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9