সাকিবকে ছাড়িয়ে লিটনের ইতিহাস

২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন দাস। ষষ্ঠ ওভারে দুষ্মন্ত চামিরার বলে চতুর্থ বলটিতে দৃষ্টিনন্দন এক বাউন্ডারিতে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তিনি।

এর আগে, এই রেকর্ড সাকিব আল হাসানের দখলে ছিল, ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে তার রান ছিল ২ হাজার ৫৫১। এদিন ২৩ রান করেই সাকিবকে পেছনে ফেলেন লিটন। ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে তার মোট রান এখন ২ হাজার ৫৫৬।

তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। পরের ওভারেই ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ছক্কা মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন পাতুম নিশাঙ্কার হাতে। ১৬ বলে ২৩ রান করে ফিরতে হয় তাকে।

অন্যদিকে, বল হাতে মোস্তাফিজুর রহমানও ছুঁয়ে ফেলেন সাকিবের আরেক রেকর্ড, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের কীর্তি যৌথভাবে তাদের (১৫০ উইকেট)।

ট্যাগ: ক্রিকেট
বাতিল সাড়ে ১৩ লাখ আবেদন, সংশোধন হয়েছে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি
  • ২৪ অক্টোবর ২০২৬
‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই…
  • ২৪ অক্টোবর ২০২৬
বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬