জাতীয় দলের নতুন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ PM
হাসিবুল হোসেন শান্ত

হাসিবুল হোসেন শান্ত © সংগৃহীত

বর্তমানে জাতীয় দলের নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার সহকারীর দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে ছিলেন হান্নান সরকারও। তবে গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক এই ক্রিকেটার। হান্নানের সেই পদত্যাগের পর বিসিবি তার জায়গায় নতুন করে কোনো নির্বাচককে নিয়োগ দেয়নি।

লিপু এবং রাজ্জাক এই দু’জন মিলেই গেল ৭ মাস ধরে নির্বাচক প্যানেলের দায়িত্ব সামলাচ্ছেন। তাদের ওপর চাপ কমাতে প্যানেলে নতুন করে আরেকজন নির্বাচক যুক্ত করতে যাচ্ছে বিসিবি। অবশ্য বিসিবি যে নতুন করে আরও এক নির্বাচককে নিয়োগ দিতে চায় সেটি আগেই জানা গিয়েছিল।

অবশেষে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তকে নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ বিসিবির সভায় শান্তর নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে। নির্বাচক হওয়ার আলোচনায় ছিলেন সাজ্জাদ হোসেন শিপনও। তবে শেষ পর্যন্ত শান্তর কাছেই দায়িত্ব দিল বিসিবি।

১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শান্ত। টাইগারদের হয়ে তিনি ৫টি টেস্ট ও ৩২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ৬ উইকেট ও ৯৭ রানের পাশাপাশি ওয়ানডেতে ২৯ উইকেট ও ১৭২ রান করেছেন শান্ত। ২০০৭ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন শান্ত। 

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9