আজ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ মহারণ, মখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ AM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

চলমান এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপপর্ব শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্ব—সুপার ফোর। আজ শনিবার এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি শুরু হবে রাত  সাড়ে ৮টা থেকে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Sony Sports Network, এবং অনলাইনে দেখা যাবে SonyLIV ও FanCode-এ। এছাড়াও খেলাটি দেখতে পাবেন গাজি টিভি আর ডিজিটাল স্ট্রিমিং হবে Toffee‑তে।

গ্রুপ ‘বি’থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ শেষ চারে উঠেছে। শ্রীলঙ্কা সব ম্যাচ জিতে শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে। গ্রুপ ‘এ’ থেকে ইতিমধ্যে ভারত ও পাকিস্তান এই রাউন্ডে উঠে এসেছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ২০১৮ নিদাহাস ট্রফিতে মুশফিকের 'নাগিন ড্যান্স' কিংবা ২০২২ এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া—এই দ্বৈরথ বহুবার রোমাঞ্চ ছড়িয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সাকিব আল হাসানের ‘টাইমড আউট’ নিয়ে বিতর্ক তৈরি হয়। তাই আজকের ম্যাচেও থাকবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

এখন পর্যন্ত দুই দল মোট ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ও বাংলাদেশ জয় পেয়েছে ৮টি ম্যাচে। শুধু এশিয়া কাপে (টি-টোয়েন্টি সংস্করণে) এই দুই দলের দেখা হয়েছে ৫ বার, যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৩টি ও বাংলাদেশ ২টি ম্যাচে। ফলে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম ও আবহে বাংলাদেশকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আজকের ম্যাচের ফলাফল সুপার ফোরে ফাইনালে যাওয়ার পথ অনেকটাই নির্ধারণ করে দেবে। এরপর বাংলাদেশ খেলবে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। কিন্তু তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য হবে এক বড় পরীক্ষা।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9