হঠাৎ বন্ধ বাংলাদেশের ম্যাচ!

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
আকস্মিকভাবে নিভে যায় ফ্লাডলাইটের আলো

আকস্মিকভাবে নিভে যায় ফ্লাডলাইটের আলো © টিডিসি ফটো

সিলেটে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎই বন্ধ হয়ে গেল খেলা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে আকস্মিকভাবে নিভে যায় ফ্লাডলাইটের আলো। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভার চলাকালে ঘটে এই ঘটনা।

আলোক স্বল্পতায় মাঠেই দাঁড়িয়ে ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। অবশ্য ফ্লাডলাইট নিভে যাওয়ার প্রাথমিক কারণ এখন পর্যন্ত অজানা। পরবর্তীতে প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর শুরু হয়েছে ম্যাচটি।

খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত অবশ্য ভালো শুরুই পেয়েছে স্বাগতিক দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। 

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন ও সাইফ। অবশ্য প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ। চতুর্থ ওভারে কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন সাইফ।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬