ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা, দেখুন তালিকা

৩০ আগস্ট ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:৪৪ AM
আজিজুল হাকিম তামিম

আজিজুল হাকিম তামিম © ফাইল ছবি

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ খেলছে। শ্রীলঙ্কায় সিরিজ ড্র, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়—বাংলাদেশের যুবাদের জয়যাত্রা চলছেই। তামিমদের এবারের গন্তব্য ইংল্যান্ড।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল দল ঘোষণা করেছে। তামিমকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দেওয়া আছে। এই ১৫ ক্রিকেটারের সঙ্গে আছেন ৫ স্ট্যান্ডবাই ক্রিকেটার। মূল ১৫ জনের দলে পরিচিত ক্রিকেটাররাই আছেন। টপ অর্ডারে তামিমের সঙ্গে থাকছেন জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকীর মতো ব্যাটাররা। তামিমের মতো তাঁরাও নিয়মিত রান করছেন। বাংলাদেশ অধিনায়কের খণ্ডকালীন স্পিন বোলিং কার্যকরী হয়ে উঠতে পারে।

ইংল্যান্ড সিরিজের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল। অলরাউন্ডার, বোলিং লাইনআপও শক্তিশালী। সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেনের মতো অলরাউন্ডার আছেন ইংল্যান্ড সিরিজের দলে। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গত মাসে হওয়া অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রিজান ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সেই সিরিজে করেন ১৮২ রান। যার মধ্যে হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৫ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

ইংল্যান্ড সিরিজে লেগস্পিনার স্বাধীন ইসলামের সঙ্গে সাদ ইসলাম রাজিন, সানজিদ মজুমদার, আল ফাহাদের মতো পেসাররা আছেন। গত মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নেন আল ফাহাদ। ৫ সেপ্টেম্বর লাফবোরোতে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ৭ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে হবে তৃতীয় ওয়ানডে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার

স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান, মোহাম্মদ সবুজ

 

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬