নতুন চ্যালেঞ্জ নিয়ে যা বললেন সাকিব

২৮ আগস্ট ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান, যেখানে নিয়মিত পারফরম্যান্সও করছেন সাবেক টাইগার অধিনায়ক। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আসন্ন আসরে আটলান্টা ফায়ার দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে তারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। ভিডিওতে তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আটলান্টা ফায়ারের সঙ্গে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টে খেলব। আরো আনন্দের খবর হচ্ছে, আটলান্টা ক্রিকেট এবার ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর। আমি ফোবানার সফলতা কামনা করি। আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।’

এর আগেই সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল আটলান্টা ফায়ার। সামাজিক মাধ্যমে তারা লিখেছিল, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন। ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যুক্ত হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’

আগামী ২৮ আগস্ট শুরু হবে এই লিগটি এবং ২ অক্টোবর পর্যন্ত চলবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা ২০২১ সালে চালু হয়। এটি মূলত মেজর লিগ ক্রিকেটের ফিডার লিগ হিসেবে কাজ করে এবং দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬