টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

০৯ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ১২:৩২ AM
শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কা দল © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (১০ জুলাই) মাঠে নামছে শ্রীলঙ্কা। তবে সিরিজ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ পেল লঙ্কানরা। এই সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ানিদু হাসারাঙ্গা।

চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান হাসারাঙ্গা। এই অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই স্বাগতিকদের ভোগাবে।

ইতোমধ্যেই কলম্বোতে ফিরে গেছেন হাসারাঙ্গা। সেখানে হাই-পারফরম্যান্স সেন্টারে এই অভিজ্ঞ অলরাউন্ডার রিহ্যাব করবেন। তবে হাসারাঙ্গার বিকল্প হিসেবে কাউকে দলে নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ও কলম্বোয় ১৬ জুলাই হবে তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

শ্রীলঙ্কার স্কোয়াড: চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬